রেডি টু কুক ছুরি শুটকি (২৫০ গ্রাম) | Ready To Cook Churi Dry Fish

শুটকি প্রেমীদের কাছে ছুরি শুটকি (Churi Dry Fish) মানেই জিভে জল আনা এক আভিজাত্য। কিন্তু বাজারের বিষাক্ত কীটনাশক মিশ্রিত শুটকির ভিড়ে খাঁটি এবং স্বাস্থ্যসম্মত পণ্য খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ। ফুডিকা (Foodica) সরাসরি কক্সবাজারের মহেশখালী এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপকূল থেকে আপনার জন্য নিয়ে এসেছে শতভাগ প্রাকৃতিক ও অর্গানিক ছুরি শুটকি।

শুটকি প্রিয় হলেও রান্নার আগে মাথা কাটা আর পেটের ময়লা পরিষ্কারের ঝামেলায় অনেকেই এটি এড়িয়ে চলেন। তাই ফুডিকা আপনাদের জন্য নিয়ে এসেছে এমন এক সমাধান, যেখানে স্বাদ মিলবে শতভাগ আর কষ্ট হবে জিরো! আমাদের অর্গানিক ছুরি শুটকি শুধু বিষমুক্তই নয়, এটি রান্নার জন্য একদম প্রস্তুত।

কেন ফুডিকার রেডি টু কুক ছুরি শুটকি আপনার জন্য সেরা?

✅ ১০০% রেডি টু কুক (Ready to Cook): আপনার কষ্ট কমাতে আমরা আগেই মাথা, লেজ ও পাখনা ফেলে দিয়েছি। সবচেয়ে বড় সুবিধা হলো  প্রতিটি শুটকির পেটের ময়লা (Guts) নিখুঁতভাবে পরিষ্কার করা, তাই কাটার বা বাছার কোনো টেনশন নেই!

✅  বিষমুক্ত ও নিরাপদ গ্যারান্টি: বাজারের সাধারণ শুটকিতে থাকা বিষাক্ত ডিডিটি (DDT) বা ক্ষতিকর পাউডার থেকে আপনার পরিবারকে রাখুন সম্পূর্ণ নিরাপদ। আমরা দিচ্ছি শতভাগ কেমিক্যালমুক্ত শুটকির নিশ্চয়তা।

✅ প্রাকৃতিকভাবে শুকানো: মহেশখালী ও রাঙ্গাবালি উপকূলের কড়া রোদে ও লোনা বাতাসে শুকানো হয় বলে এর অকৃত্রিম স্বাদ ও সুঘ্রাণ থাকে একদম অটুট।

✅ প্রিমিয়াম ও হাইজেনিক: বালিমুক্ত ও অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে প্রসেস করা হয়। প্রতিটি পিস হাতে বাছাই করে প্রিমিয়াম জারে প্যাক করা হয়।

✅ পুষ্টির পাওয়ার হাউজ: এতে আছে প্রচুর প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা আপনার হার্ট ও হাড়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে।

✅ প্রিমিয়াম প্যাকেজিং: আমাদের উন্নত মানের ফুডগ্রেড এয়ারটাইট জারে শুটকি সংরক্ষণের ফলে শুঁটকির ঘ্রাণ ও ফ্রেশনেস ধরে রাখে দীর্ঘদিন

👨‍🍳 রান্নার সহজ টিপস:

যেহেতু আমাদের শুটকি পেট পরিষ্কার করা ও রেডি টু কুক, তাই আপনি শুধু কুসুম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে ধুয়ে সরাসরি কড়াইয়ে দিতে পারেন। বেগুন-আলু দিয়ে ভুনা কিংবা কড়া ঝালে চচ্চড়ি যেকোনোভাবেই এটি হবে সেরার সেরা!

Additional information

Weight 0.5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “রেডি টু কুক ছুরি শুটকি (২৫০ গ্রাম) | Ready To Cook Churi Dry Fish”

Your email address will not be published. Required fields are marked *