১. পণ্য ফেরত ও রিফান্ড নীতিমালা।

ফুডিকা-তে আমরা আমাদের প্রতিটি পণ্যের গুণগত মান এবং গ্রাহক সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি। তবে কোনো বিশেষ পরিস্থিতিতে যদি আপনার পণ্যটি ফেরত দেওয়ার প্রয়োজন হয়, তবে নিম্নোক্ত নীতিমালা প্রযোজ্য হবে:

১. পণ্য ফেরতের বৈধ কারণসমূহ।

নিম্নলিখিত সমস্যার ক্ষেত্রে আপনি পণ্য ফেরতের জন্য আবেদন করতে পারবেন:

  • ক্ষতিগ্রস্ত পণ্য: ডেলিভারির সময় পণ্যটি যদি ভাঙা, ফাটা বা নষ্ট অবস্থায় পাওয়া যায়।
  • অসম্পূর্ণ পণ্য: যদি অর্ডার করা পণ্যের কোনো অংশ বা পরিমাণ কম থাকে।
  • ভুল পণ্য: যদি অর্ডারের পরিবর্তে অন্য কোনো পণ্য, ভুল আকার বা ভুল ভ্যারিয়েন্ট ডেলিভারি করা হয়।
  • বিবরণের সাথে অমিল: ওয়েবসাইট বা বিজ্ঞাপনের ছবির সাথে যদি ডেলিভারি করা পণ্যের বাস্তব মিল না থাকে।
  • মেয়াদ উত্তীর্ণ পণ্য: যদি ডেলিভারি করা পণ্যের মেয়াদের তারিখ পার হয়ে যায়।

২. রিফান্ড কভারেজ নীতিমালা।

একটি সফল রিফান্ডের ক্ষেত্রে গ্রাহক সংশ্লিষ্ট পণ্যের পূর্ণ মূল্য এবং (প্রযোজ্য ক্ষেত্রে) শিপিং ফি ফেরত পাবেন।

৩. রিফান্ডের ধরণসমূহ। 

আমরা মূলত তিনটি ক্যাটাগরিতে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করে থাকি:

  • রিটার্ন থেকে রিফান্ড: আপনার ফেরত দেওয়া পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর এবং Quality Control (QC) টিম কর্তৃক যাচাই সম্পন্ন হওয়ার পর রিফান্ড প্রক্রিয়া শুরু হয়।
  • অর্ডার বাতিলকরণ রিফান্ড: কোনো অর্ডার সফলভাবে বাতিল (Cancelled) করা হলে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড প্রক্রিয়া শুরু হয়।
  • ডেলিভারি ব্যর্থতা (Failed Delivery): যদি পণ্যটি ডেলিভারি না হয়ে আমাদের কাছে ফেরত আসে, তবে পণ্যটি হাতে পাওয়ার পর আমরা রিফান্ড প্রক্রিয়া শুরু করি।

৪. রিফান্ড প্রাপ্তির সময়সীমা।

পেমেন্ট গেটওয়ে এবং ব্যাংকিং সিস্টেমের ওপর ভিত্তি করে রিফান্ডের সময় ভিন্ন হতে পারে:

পেমেন্ট পদ্ধতিরিফান্ডের সময়সীমা 

বিকাশ / নগদ / রকেট ২ – ৫ দিন

ডেবিট / ক্রেডিট কার্ড ৫ – ৭ দিন

ব্যাংক ট্রান্সফার ৭  – ৮ দিন

৫. রিফান্ড প্রাপ্তির শর্তাবলি।

রিফান্ড নিশ্চিত করতে হলে পণ্যটিকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  • পণ্যটি অব্যবহৃত, পরিষ্কার এবং কোনো প্রকার ত্রুটিমুক্ত হতে হবে।
  • পণ্যের সাথে অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ইনভয়েস এবং কোনো ফ্রি গিফট থাকলে তা অবশ্যই ফেরত দিতে হবে।
  • পণ্যটি অবশ্যই প্রস্তুতকারকের অরিজিনাল প্যাকেজিং বা বক্সে ফেরত দিতে হবে।
  • সতর্কতা: সরাসরি পণ্যের অরিজিনাল বক্সের ওপর কোনো স্টিকার বা আঠা লাগানো যাবে না। পণ্যটি ফুডিকা-র দেওয়া প্যাকেজিং বা আলাদা কোনো পেপারে মুড়িয়ে পাঠাতে হবে।

৬. পণ্য ফেরত পাঠানোর নির্দেশিকা। 

  • অর্ডার নম্বর: রিটার্ন প্যাকেজের ওপরে আপনার অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর স্পষ্ট করে লিখে দিন। এটি রিফান্ড প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করবে।
  • স্বীকৃতিপত্র সংগ্রহ: আপনার পার্সেলটি যখন ড্রপ-অফ স্টেশন বা আমাদের পিকআপ এজেন্টের কাছে হস্তান্তর করবেন, তখন অবশ্যই একটি রিটার্ন স্বীকৃতিপত্র (Acknowledgement Slip) সংগ্রহ করুন এবং রিফান্ড সম্পন্ন না হওয়া পর্যন্ত তা সংরক্ষণ করুন।

৭. বিশেষ দ্রষ্টব্য।

আপনার পেমেন্ট গেটওয়ে চার্জ (যদি থাকে) রিফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা রিফান্ড অনুমোদনের সময় আমাদের কাস্টমার সাপোর্ট থেকে নিশ্চিত করা হবে। সরকারি ছুটির দিন রিফান্ড প্রক্রিয়ার সময়সীমার বাইরে থাকবে।