দানাদার গাওয়া ঘি (৫০০ গ্রাম) | Gawa Ghee

বাঙালির প্রতিটি শুভক্ষণ আর রসনার তৃপ্তিতে ঘি এক অবিচ্ছেদ্য নাম। শুধু পোলাও, খিচুড়ি কিংবা ভর্তা নয় বাঙালির সত্তার প্রতিটি রন্ধ্রে ঘি যেন মিশে আছে। তাই তো অনেকে মজা করে বলে পান্তা ভাতে গরম ঘি।

ফ্রি রিটার্ন গ্যারান্টি

প্রোডাক্ট মানসম্মত না হলে ফ্রি রিটার্ন।

প্রিমিয়াম ফুড গ্রেড জার

১০০% স্বাস্থ্যসম্মত ও আকর্ষণীয় প্যাকেজিং।

ক্যাশ অন ডেলিভারি

পণ্য হাতে পেয়ে পেমেন্ট করার সুবিধা।

ফ্রি হোম ডেলিভারি

৪০০০+ টাকার অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি!

ঘি ছাড়া খাবারের আভিজাত্য যেন অপূর্ণ। কিন্তু বাজারে হাজারো ব্র্যান্ডের ভিড়ে আসল স্বাদ আর খাঁটি পণ্য খুঁজে পাওয়া দুষ্কর। ফুডিকা (Foodica) আপনার জন্য নিয়ে এসেছে সরাসরি পাবনা থেকে সংগৃহীত শতভাগ বিশুদ্ধ গাওয়া ঘি, যা তৈরি হয় কয়েক প্রজন্মের অভিজ্ঞ কারিগরদের নিপুণ ছোঁয়ায়।
কেন ফুডিকা গাওয়া ঘি সেরা?
পাবনার আদি স্বাদ:  পাবনার চারণভূমিতে চরে বেড়ানো গরুর দুধের ক্রিম থেকে এই ঘি তৈরি হয়, যা আপনাকে দেবে সেই পুরনো দিনের আসল স্বাদ।
কারিগরী দক্ষতা: পাবনা জেলার কারিগরেরা যুগ যুগ ধরে ঘি তৈরির পেশায় নিয়োজিত। তাদের এই অভিজ্ঞতাই নিশ্চিত করে ঘি-এর সঠিক দানা ও মান।
গাওয়া ঘি এর উপকারিতা
১. ওজন নিয়ন্ত্রণ ও হার্টের সুরক্ষা: গবেষণায় প্রমাণিত যে খাঁটি ঘি-তে থাকা ওমেগা-৩ ও ফ্যাটি অ্যাসিড শরীরের অতিরিক্ত মেদ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
২. মস্তিষ্ক ও হাড়ের শক্তি: এতে থাকা ভিটামিন এ, ডি, ই এবং কে শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে এবং বড়দের হাড় মজবুত রাখতে বিশেষ ভাবে কাজ করে।
৩. হজম সহজ করে: ঘি-তে থাকা বিউটারিক অ্যাসিড পরিপাকতন্ত্র সুস্থ রাখে। যারা দুধ হজম করতে পারেন না, তাদের জন্য ঘি একটি চমৎকার বিকল্প।
ঘি এর উপাদান ও মান নিয়ন্ত্রণ
➤ উপাদান: খাঁটি গরুর দুধের ক্রিম থেকে তৈরি 
➤ প্রস্তুত প্রক্রিয়া: ট্র্যাডিশনাল ‘ধীর জ্বাল’ (Slow-cooked) পদ্ধতি, যা ঘি-এর পুষ্টিগুণ নষ্ট হতে দেয় না।
➤ নিরাপত্তা: ফুড-গ্রেড এয়ার-টাইট জারে প্যাকেজিং করা হয়, যেন এক বিন্দু ঘ্রাণও বাইরে না যায়।
➤ নিট ওজন: ৫০০ গ্রাম।
➤ দাম: ৯০০ টাকা
ঘরে বসে খাঁটি ঘি চেনার ২টি জাদুকরী উপায়
অনেকেই দ্বিধায় থাকেন ঘি খাঁটি কি না। ফুডিকা গ্যারান্টি দিচ্ছে আমাদের ঘি নিচের পরীক্ষায় ১০০% সফল হবে: 
১. প্যান টেস্ট: একটি গরম প্যানে এক চামচ ঘি দিন। যদি ঘি তৎক্ষণাৎ গলে গাঢ় বাদামী রঙ ধারণ করে, তবে বুঝবেন এটি শতভাগ খাঁটি। (নকল ঘি গলতে দেরি হয় এবং হলুদ হয়ে যায়)। 
২. পাম টেস্ট: হাতের তালুতে সামান্য ঘি নিন। শরীরের স্বাভাবিক তাপমাত্রাতেই যদি ঘি নিজে থেকে গলে যায়, তবে বুঝবেন এটি আসল গাওয়া ঘি।
সংরক্ষণ ও ব্যবহার বিধি
১. চামচের সতর্কতা: ঘি তোলার সময় সবসময় পরিষ্কার ও একদম শুকনো চামচ ব্যবহার করুন। একটু জলীয় অংশ ঘি-এর মান নষ্ট করতে পারে।
২. সংরক্ষণ: সরাসরি সূর্যের আলো থেকে দূরে রান্নাঘরের ঠান্ডা ক্যাবিনেটে রাখুন।
৩. টিপস: আমাদের এয়ার-টাইট জার তাই ঘি ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এতে ঘি-এর দানাদার টেক্সচার দীর্ঘকাল ভালো থাকে। খেয়াল রাখবেন জারের ক্যাপ ভালো ভাবে যেন লাগানো থাকে।
বিস্তারিত পড়ুতে ক্লিক করুন। (Read More)
FAQ  সাধারণ প্রশ্ন
১. ১ কেজি খাঁটি ঘি এর দাম কত? 
উত্তর:  ঘি এর দাম দুধের উৎপাদনের উপর নির্ভর করে। তবে ফুডিকার (Foodica) ১ কেজি প্রিমিয়াম গাওয়া ঘি-এর বর্তমান বাজার মূল্য ১৬০০ টাকা। মানের তুলনায় এটি বাজারের সেরা ডিল।
২. খাঁটি ঘি চেনার উপায় কী? 
উত্তর: খাঁটি ঘি গরম প্যানে দিলে দ্রুত গলে বাদামী হয় এবং হাতের তালুর তাপে সহজেই গলে যায়।
৩. পাবনার ঘি কেন বিখ্যাত? 
উত্তর: ঘি উৎপাদনে পাবনার প্রসিদ্ধ হয়ে ওঠার পেছনে দুধের সহজলভ্যতাই মূল কারণ বলে সংশ্লিষ্টরা মনে করেন। পাবনা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও গরুর খাদ্যাভ্যাসের কারণে এখানকার দুধের গুণগত মান সেরা, এছারাও পাবনাতে রয়েছে ঘি তৈরির সুদক্ষ কারিগর এদের হতে তৈরি ঘি শুধু বাংলাদেশে নয় বিশ্বজুড়ে সমাদৃত।
৪. প্রতিদিন ১ চামচ ঘি খেলে কি হয়? 
উত্তর: প্রতিদিন এক চামচ ঘি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক উজ্জ্বল হয় এবং শরীরের জয়েন্টের নমনীয়তা বজায় থাকে।
৫. ঘি খাওয়ার সঠিক নিয়ম কী? 
উত্তর: ঘি সরাসরি পোলাও, বিরিয়ানি, খিচুরি ভর্তা অথবা গরম ভাতের সাথে খাওয়া যায় এছারাও ডালের সাথে অথবা রান্নার শেষ পর্যায়ে যোগ করলে রান্নার ঘ্রান,  স্বাদ ও পুষ্টি বেশি  পাওয়া যায়।
৬. ফুডিকা ঘি কি শিশুদের জন্য নিরাপদ? 
উত্তর: অবশ্যই। আমাদের ঘি সম্পূর্ণ নিরাপদ কোনো প্রকার প্রিজারভেটিভ বা কেমিক্যাল মুক্ত হওয়ায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে শিশুদের বয়স অনুযায়ী ১–২ বছরের পর থেকে শিশুদের পরিমিত মাত্রায় ঘি খাওয়াবেন।
আমাদের অঙ্গীকার ও নিশ্চয়তা
ফুডিকা ঘি তৈরি প্রতিটা ধাপে কোয়ালিটি যাচাই করে ঘি উৎপাদন করে থাকে। আমরা বিশ্বাসী মান ও সততায়। আমাদের ঘি-তে ঐতিহ্যের স্বাদ, পুষ্টিগুণ ও খাটির নিশ্চয়তা রয়েছে। প্রসেসিং থেকে ডেলিভারি প্রতিটি ধাপে আমরা হাইজিন মেইনটেইন করি। আমাদের ঘি খেয়ে আপনি যদি সন্তুষ্ট না হন, তবে আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন।
আর দেরি কেন?
সেরা মানের ও স্বাস্থ্যসম্মত ফুডিকার গাওয়া ঘি দিয়ে আপনার প্রতিদিনের খাবারকে করুন উৎসবমুখর। 
তৃপ্তিকর ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তায় এখনই আপনার অর্ডারটি নিশ্চিত করতে যোগাযোগ করুন 01711776958

Additional information

Weight0.5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “দানাদার গাওয়া ঘি (৫০০ গ্রাম) | Gawa Ghee”

Your email address will not be published. Required fields are marked *